শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় টানা ৮ দিন শনাক্ত উর্ধ্বমুখী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ সময় ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা আটদিন করোনা শনাক্তের সংখ্যা ঊর্ধ্বমুখী রয়েছে। গত ৭ জুন, ৮ জুন ও ৯ জুন ৫৪, ৫৮ এবং ৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। ২৪ ঘণ্টায় চার হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়ে এক দশমিক ৩৫ শতাংশ হয়েছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ৯৩৫ জনের করোনা শনাক্ত হলো ও তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন। গত ২৪ ঘণ্টায় ১৪৫ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ পাঁচ হাজার ৬৫ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় টানা ৮ দিন শনাক্ত উর্ধ্বমুখী

প্রকাশিত সময় : ১১:০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২