শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার সেই নারী মাঙ্কিপক্সে আক্রান্ত নন: মেডিকেল বোর্ড

চুয়াডাঙ্গার সেই নারী মাঙ্কিপক্সে আক্রান্ত নন বলে জানিয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল বোর্ড। শুক্রবার (১০ জুন) এ সিদ্ধান্ত জানানো হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন বিভাগের পরামর্শক ও মেডিকেল বোর্ডের সভাপতি আবুল হোসেন জানান, ওই নারীর শরীরে মাঙ্কিপক্সের লক্ষণ পাওয়া যায়নি। তবে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াজনিত এক ধরনের চর্মরোগ মনে হওয়ায় তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।সকালে ওই নারীকে বাড়ি থেকে এনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তৃতীয় তলার একটি কক্ষে পর্যবেক্ষণে রাখা হয়। সুস্থ না হওয়া পর্যন্ত ওই কক্ষেই থাকবেন তিনি।এর আগে এ ঘটনায় সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আতাউর রহমান মুন্সী জেলার সিভিল সার্জন সাজ্জাৎ হাসানের সঙ্গে পরামর্শ করে বৃহস্পতিবার তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চুয়াডাঙ্গার সেই নারী মাঙ্কিপক্সে আক্রান্ত নন: মেডিকেল বোর্ড

প্রকাশিত সময় : ১০:৫০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২