বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আদিবাসী নারীকে ধর্ষণ

নওগাঁর মহাদেবপুরে মুখ চেপে ধরে ঘরে নিয়ে আদিবাসী তরুণীকে ধর্ষণ করা হয়েছে। মেয়েটি মুমূর্ষু অবস্থায় নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার চেরাগপুর ইউনিয়নের ধনজইল বড় মহেশপুর জংলীপাড়া গ্রামে।

এ ঘটনায় ওই নারীর বোন বাদী হয়ে ধনজইল বড় মহেশপুর জংলীপাড়া গ্রামের লক্ষণ পাহানের ছেলে সুশান্ত পাহানকে আসামি করে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার বোন (২৪) প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হলে তার কাকা শ্বশুরের ছেলে সুশান্ত পাহান তার বোনের মুখ চেপে ধরে নিজের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার বোনের ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে সুশান্ত পাহান পালিয়ে যায়। পরে স্থানীয়রা তার বোনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাতেই নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ধর্ষণের ফলে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার বোনকে দুই ব্যাগ রক্ত দেয়া হয়েছে।

মহাদেবপুর থানার ওসি মো. আজম উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

আদিবাসী নারীকে ধর্ষণ

প্রকাশিত সময় : ০৯:১৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২