দেশে গত ২৪ ঘণ্টায় ৭১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৪ হাজার ৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ১৭৫ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৭১ করোনা রোগীর ৬৮ জনই ঢাকা বিভাগের। আর তিনজন চট্টগ্রাম বিভাগের। বাকি ছয় বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়নি।
গত ২৪ ঘণ্টায় মোট ৬ হাজার ২২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৩৫ শতাংশ।
দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। একই মাসের ১৮ তারিখে প্রথম একজনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















