রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেটার মাহমুদুল হাসান সাজু আর নেই

সত্তর দশকের নামকরা পেসার মাহমুদুল হাসান সাজু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে শনিবার (১১ জুন) বিকেলে রাজধানীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

খেলোয়াড়ি জীবনে ঢাকা লিগের অন্যতম সেরা পারফরমার ছিলেন সাজু। মোহামেডানের উদ্বোধনী বোলার হিসেবে দাপটের সঙ্গে খেলেছেন তিনি। ৬ ফুটের ওপরে লম্বা সুঠামদেহী সাজুকে তার সতীর্থরা ‘গাব্বার সিং’ বলে ডাকতেন।

সত্তর দশকের প্রায় পুরোটা সময় এবং আশির দশকের শুরু দিকে বল হাতে দাপট দেখিয়েছেন তিনি।

বিপিএল ফিক্সিং নিয়ে আকসুর তদন্তের পর অভিযুক্তদের বিচার কাজের প্রক্রিয়ায় শৃঙ্খলাবিষয়ক প্যানেলে সাবেক ক্রিকেটার হিসেবে ছিলেন সাজু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ক্রিকেটার মাহমুদুল হাসান সাজু আর নেই

প্রকাশিত সময় : ১১:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২