শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লাফিয়ে বাড়ছে করোনা শনাক্ত, ২৪ ঘণ্টায় ১৬২

দেশে হুট করেই লাফিয়ে বাড়ছে করোনা শনাক্ত। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৬২ জন। ফলে এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৪০৫ জনে।

গত মঙ্গলবার ৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।

পরদিন বুধবার শনাক্ত হয় ৫৮ জনের দেহে। বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়ায় ৫৯ জনে। শুক্রবার সেটা বেড়ে হয় ৬৪ জন, শনিবার তা বেড়ে দাঁড়ায় ৭১ জনে। রবিবার ১০৯ জন, সোমবার তা বেড়ে দাঁড়ায় ১২৮ জনে। আজ মঙ্গলবার শনাক্ত হয় ১৬২ জন।

আজ মঙ্গলবার (১৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার ৩ দশমিক ৫৬ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৪১৬ জন। এ সময় ৪ হাজার ৫৬০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৫৫২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৫৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লাফিয়ে বাড়ছে করোনা শনাক্ত, ২৪ ঘণ্টায় ১৬২

প্রকাশিত সময় : ০৬:৫৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২