শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনা শনাক্ত আরও ২৩২ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত থাকল। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ২৩২ জন। এর মধ্যে রাজধানী ঢাকাতেই শনাক্ত হয়েছে ২১৬ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৬৩৭ জন। আজ বুধবার (১৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ২৮৮ জন। এখন পর্যন্ত করেনোয় মোট মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৩৪ হাজার ৪৯ জনের। এ সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৭৪ হাজার ৫৫৫ জন। এতে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ কোটি ১৬ লাখ ৬৯ হাজার ৭২৩ জন। বুধবার (১৫ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে ১২৩ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ১৮৯ জন। একই সময়ে উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৮১০ জন। একই সময়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৬৮ জন এবং মৃত্যু ২ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৭৯ জনের।

যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৭৯ জন এবং শনাক্ত হয়েছে ৭২ হাজার ১৪০ জনের। ইতালিতে আক্রান্ত ৩৯ হাজার ৪৭৪ জন এবং মৃত ৭৩ জন। রাশিয়ায় আক্রান্ত ২ হাজার ৭৯৭ জন এবং মৃত্যু ৬১ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ৬৫ হাজার ৪২৫ এবং মৃত্যু হয়েছে ৫৭ জনের। ব্রাজিলে মৃত ১৭৪ জন এবং আক্রান্ত ৪৫ হাজার ৯৬২ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৩১ জন এবং আক্রান্ত ২৫ হাজার ৫৮৯ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনা শনাক্ত আরও ২৩২ জনের

প্রকাশিত সময় : ১১:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২