মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গণমাধ্যম কর্মীদের সঙ্গে তৃতীয় লিঙ্গের অধিকার বিষয়ক সভা

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন, সমাজে প্রতিষ্ঠিত করা ও তাদের পাশে দাঁড়িয়ে সমাজের মূলধারায় নিয়ে আসতে রাজশাহীর গণমাধ্যম কর্মীদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) দিনের আলো হিজড়া সংঘের আয়োজেন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনি। তিনি বলেন, তৃতীয় লিঙ্গের জনগণ আর অবহেলার পাত্র নয়। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের স্বীকৃতি দিয়েছেন। এই জনগোষ্ঠীর উন্নয়নে গত বছর থেকে জাতীয় বাজেটে অর্থ বরাদ্দ করেছেন। এছাড়া চলতি অর্থ বছরে তা আরো বাড়িয়েছেন। শুধু তাইনয় কর্পোরেট কোম্পানী গুলো যদি তৃতীয় লিঙ্গের জনগণকে চাকরী দেয় তাহলে ঐ কোম্পানী আয়কর দেয়াতে বিশেষ ছাড় পাবে বলে এবারের বাজেটে ঘোষণা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, তৃতীয় লিঙ্গের জনগণ পিতার সম্পদে অংশীদারিত্ব পেয়েছে। বিধায় এখন আর পিছিয়ে পড়া নয়। সামনের দিকে এগিয়ে যেতে মুলস্রোতধারার সঙ্গে মিশে কাজ করতে হবে। কাঁধে কাঁধে মিলিয়ে তাদের সাথে কাজ করতে হবে। লেখাপড়া শিখে প্রকৃত মানুষ হওয়ার আহ্বান জানান তিনি। সেইসাথে তৃতীয় লিঙ্গের জনগণের প্রতি বিরুপ নয়। সহানুভূতিশীল হয়ে প্রতিবেদন প্রকাশের জন্য সাংবাদিকদের অনুরোধ করেন তিনি। এছাড়াও তৃতীয় লিঙ্গের জনগণকে সিটি কর্পোরেশনে চাকরী প্রদানের জন্য ইতোমধ্যে মেয়রকে বলেছেন বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় এই সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা ও সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, উপদেষ্টা ও দুই বিভাগের বেকারী মালিক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক সেকেন্দার আলী ও শ্যামল কুমার ঘোষ ও সিনিয়র সাংবাদিক ও দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা শরীফ সুমন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গণমাধ্যম কর্মীদের সঙ্গে তৃতীয় লিঙ্গের অধিকার বিষয়ক সভা

প্রকাশিত সময় : ১১:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২