মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর হাইকোর্ট মোড়ের আব্দুল গনি সড়কে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় শেখ মাকসুমুল কাইয়ুম রয়েল (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) তার মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় নিহত মাকসুদুর রহমান রয়েলের মেয়ে রাফা আক্তার (১৩) ও ছেলে তানভীর (৯) গুরুতর আহত হয়েছেন। তারা বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী। বর্তমানে তারা ঢামেকে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত সময় : ১২:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২