বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বন্যা পরিস্থিতির উন্নতি হলে সিলেটে বিদ্যুৎ সরবরাহ

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দুঃখ প্রকাশ করে বলেছেন, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়া মাত্র বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির জন্য বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে।

শুক্রবার (১৭ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ছাতক ও সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্র পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। সুনামগঞ্জ জেলা ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সিলেটের কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রের সুইচইয়ার্ড প্লাবিত হওয়ায় সিলেট অঞ্চলও বিদ্যুৎ বন্ধের ঝুঁকিতে রয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সিলেট অঞ্চলের বিদ্যুৎ গ্রাহকদের ধৈর্য ধরার অনুরোধ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্যা পরিস্থিতির উন্নতি হলে সিলেটে বিদ্যুৎ সরবরাহ

প্রকাশিত সময় : ০৪:১৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২