বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বেচ্ছাসেবকের মৃত্যু

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিটু চৌধুরী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সামাজিক সংগঠন টিম ৭১-এর সদস্য ছিলেন বলে জানা যায়।

আজ শনিবার দুপুরে সিলেট নগরের শাপলাবাগে নিজ বাসার সামনে পানির নিচে ছিড়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

জানা যায়, তিনি গত কয়েকদিন ধরে বন্যাদুর্গত মানুষদের উদ্ধারের কাজে নিয়োজিত ছিলেন।

টিটুর পরিবারের বরাত দিয়ে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, শাপলাবাগে টিটুর বাসা পানিতে তলিয়ে গেছে। শনিবার দুপুর ১২টার দিকে তিনি বাসার সামনের সড়কে আসেন। এ সময় পানিতে ছিড়ে পড়া একটি বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন টিটু। সেখান থেকে উদ্ধার করে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন বলেন, অনেক জায়গায়ই বৈদ্যুতিক তার ছিড়ে পড়েছে। খবর পাওয়ামাত্র আমরা তা মেরামত করছি। কিন্তু পানির কারণে অনেক জায়গায় তার ছেড়ার বিষয়টি বোঝা যাচ্ছে না। এ অবস্থায় সবাইকে সতর্কভাবে চলাচল করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বেচ্ছাসেবকের মৃত্যু

প্রকাশিত সময় : ১১:২৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২