সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৃত ছেলের বান্ধবীর সঙ্গেই প্রেমে জড়ালেন সাবেক ফুটবলার

ছেলের মৃত্যুর বছরখানেক পার হয়েছে কেবল, এর মধ্যেই বিতর্কে জড়ালেন সাবেক জার্মান ফুটবলার মাইকেল বালাক। তার মেজো ছেলে এমিলিয়োওর মৃত্যুর পর ছেলেরই বান্ধবীর প্রেমে মজেছেন তিনি। এমনই খবর প্রকাশ করেছে আর্ন্তজাতিক গণমাধ্যম।

যদিও এ নিয়ে এখন পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন ৪৫ বছর বয়সী বালাক ও প্রয়াত ছেলের বান্ধবী ২১ বছর বয়সী সোফিয়া স্নাইডারহান। বালাক ও সোফিয়াকে প্রায়ই জনসম্মুখে দেখা যাচ্ছে। ছেলের বান্ধবীর সঙ্গে বালাকের ২৪ বছরের ব্যবধানের এই অসম প্রেম নিয়ে বিতর্কের ঝড় উঠেছে জার্মানিতে ।

২০১২ সালে স্ত্রী সিমোনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় বালাকের। এরপর জার্মান কিংবদন্তি সম্পর্কে জড়ান নাতাচা তানুসের সঙ্গে। এমিলিয়োর মৃত্যুর সময়ও নাতাচাই পাশে ছিলেন বালাকের। এই নাতাচাই বালাকের বান্ধবী হিসেবে জার্মানসহ গোটা পৃথিবীর ফুটবলভক্তদের কাছে এত দিন পরিচিত ছিলেন। কিন্তু এমিলিয়ো দুর্ঘটনায় মারা যাওয়ার পর প্রেক্ষাপট বদলে যায়। তখন থেকেই বালাক ও সোফিয়া ঘনিষ্ঠ হতে শুরু করেন।

গত বছর পর্তুগালে ছুটি কাটাতে গিয়ে বাইক দুর্ঘটনায় মারা যান বালাকের মেজো ছেলে এমিলিয়ো। এমিলিয়োর বান্ধবী হিসেবে পরিচিত ছিলেন এই সুন্দরী মডেল সোফিয়া, যার সঙ্গে বর্তমানে বালাকের প্রেমের সম্পর্কের খবর বেরিয়েছে সংবাদমাধ্যমগুলোতে। জার্মানির দৈনিক বিল্ড লিখেছে, ‘বালাক, আপনার পুত্র বেঁচে থাকলে আপনি সোফিয়ার শ্বশুর হতেন, সেটি ভুলে যাবেন না দয়া করে ।’ সোফিয়ার সঙ্গে সম্প্রতি বিমানযাত্রাও করেছেন বালাক। তাঁদের বিমানবন্দরে একসঙ্গে দেখাও গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৃত ছেলের বান্ধবীর সঙ্গেই প্রেমে জড়ালেন সাবেক ফুটবলার

প্রকাশিত সময় : ১০:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২