শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি অর্থায়নে ৫ হাসপাতালে বার্ন ইউনিট হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সৌদি আরবের অর্থায়নে দেশের পাঁচটি বিভাগীয় মেডিকেল কলেজ ও হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার (২০ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

সংসদ সদস্য আমিনুল ইসলামের প্রশ্নের লিখিত জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করার জন্য সরকার বদ্ধপরিকর। এ ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া সরকারিভাবে বিভিন্ন নির্দেশনার আলোকেও শৃঙ্খলামূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী এ খাতে দুর্নীতি দূর করতে গৃহীত বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে কর্মচারীদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের আলোকে দ্রুত তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা দায়েরসহ শৃঙ্খলামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

তিনি জানান, কোভিড-১৯ এর বিভিন্ন কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যক্রম স্বাস্থ্য ও পরিবার কল্যণা মন্ত্রণালয় কর্তৃক পর্যবেক্ষণ করা হয়ে থাকে এবং এ বিষয়ে কোন অনিয়ম ও অব্যবস্থাপন পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে শৃঙ্খলামুলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। এছাড়া স্বাস্থ্যখাতে বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রাপ্ত অভিযোগের আলোকে দ্রুত তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতসহ ব্যক্তির বিরুদ্ধে শৃঙ্খলামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

সরকারি দলের সংসদ সদস্য শফিউল ইসলামের প্রশ্নের লিখিত জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, এখনো দেশ থেকে কোভিড-১৯ পুরোপুরি চলে যায়নি। এরই মধ্যেই ধাপে ধাপে বিশ্বে মাঙ্কিপক্সের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। গত ১৩ মে থেকে শুরু হয়ে ইতোমধ্যেই ৫১টি দেশে ছড়িয়ে পড়েছে এবং সর্বমোট এক হাজার ৬৪৯ জন আক্রান্ত হয়েছে। বাংলাদেশে এই ভাইরাস পাওয়া যায়নি। কিন্তু ঝুঁকি পর্যালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশসহ দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোর জন্য মাঝারি ধরনের ঝুঁকির কথা জানিয়েছে। স্বাস্থ্যের কোন কর্মীর বিরুদ্ধে গাফিলতি পাওয়া গেলে তার বিরদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

মোরশেদ আলমের অপর এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক জানান, সারা দেশে অবৈধভাবে হাসপাতাল/ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের তালিকা তৈরির কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে গত ২৬ মে থেকে অবৈধ ও অনিবন্ধিত এবং লাইসেন্সবিহীন বেসরকারী হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর অভিযান চালাচ্ছে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।

মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে ৮টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতাল সমন্বিত ৪৬০ শয্যাবিশিষ্ট ক্যাস্যার, কিডনী রোগ (ডায়ালঅইসিস) ও হৃদরোগ ইউনিট নির্মাণ প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, বর্তমান সরকার হাসপাতালে চিকিৎসা সংকট নিরসনে বহুমূখী পদক্ষেপের অংশ হিসেবে ৪২তম বিসিএসের মাধ্যমে ৪ হাজার ডাক্তার ও সাড়ে আট হাজার নার্স ও মিডওয়াইফ নিয়োগ দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সৌদি অর্থায়নে ৫ হাসপাতালে বার্ন ইউনিট হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত সময় : ০৮:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২