রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্ঘটনার কবলে রোনালদোর ২০ কোটির গাড়ি

ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রায় ২০ কোটির গাড়ি কিনা বড় দুর্ঘটনার কবলে পড়ল! চোট পাননি তো রোনালদো? তবে সকলেই চিন্তা মুক্ত হতে পারেন। কারণ গাড়ির ভিতর ছিলেন না রোনালদো।

গাড়িটি নিয়ে চালক স্পেনের রাস্তা দিয়ে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় একটি বাড়ির দেওয়ালে সজোরে ধাক্কা মারেন। দেওয়ালটিও ভেঙে পড়ে। গাড়ির সামনের অংশটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রোনালদো বা তার পরিবারের কেউ গাড়িতে ছিলেন না। খবর হিন্দুস্তান টাইমসের।

আসলে ক্রিশ্চিয়ানো রোনালদো এখন ছুটির মেজাজে রয়েছেন। স্পেনের মায়োরকাতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সিআরসেভেন। ব্যক্তিগত বিমানেই স্পেনে গিয়েছেন। আর জাহাজে করে দু’টি গাড়ি স্পেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি। সেগুলি সোমবারই স্পেনে পৌঁছয়। তার মধ্যেই একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আর সেই গাড়িটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা।

দুর্ঘটনায় কারও চোট-আঘাত লাগেনি। পরে রোনালদোর কয়েক জন প্রতিনিধি গিয়ে ওই বাড়ির মালিকের সঙ্গে কথা বলেন। তার কাছে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ালটি সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

উয়েফা নেশনস লিগের পর গত সপ্তাহেই স্পেনে ছুটি কাটাতে গিয়েছেন রোনালদো। পরের মাসে নতুন কোচ এরিক টেন হ্যাগের অধীনে তার ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুম শিবিরে যোগ দেওয়ার কথা। তার আগেই অবশ্য রোনালদোর শখের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় তিনি বেশ বিরক্তই।ভোরের কাগজ 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুর্ঘটনার কবলে রোনালদোর ২০ কোটির গাড়ি

প্রকাশিত সময় : ০৩:৫৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২