শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ১ হাজার ১৩৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও শনাক্তের হার আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার বেড়ে হয়েছে ১৩.৩০ শতাংশ। একই সময়ে করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৯ হাজার ২০৯ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩৪ জন।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১১.০৩ শতাংশ এবং ৮৭৪ জনের করোনা শনাক্ত হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ।

একই সময়ে করোনা আক্রান্ত ১২২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬ হাজার ১০৫ জন।

সুস্থতার হার ৯৭ দশমিক ২৯ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১ হাজার ৮০ জন ঢাকা বিভাগের, ৩৩ জন চট্টগ্রাম বিভাগের, ৪ জন রাজশাহী বিভাগের, ৬ জন বরিশাল বিভাগের, খুলনা বিভাগের ৮ জন এবং ৩ জন সিলেট বিভাগের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ১ হাজার ১৩৫ জন

প্রকাশিত সময় : ১২:০০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২