বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমের টানে ভাগনিকে নিয়ে মামা উধাও!

প্রেমের টানে ঘর ছেড়ে পালানো কিশোরী ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ ওঠেছে মামা আনোয়ার হোসেন (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার ১২ দিন পর আজ  শনিবার ময়মনসিংহের গৌরীপুর থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত আনোয়ার হোসেন গৌরীপুর উপজেলার বোকাইনগর এলাকার বাসিন্দা। ভিকটিম কিশোরী স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। আনোয়ার হোসেন ওই কিশোরীর দুঃসম্পর্কের মামা।

মামলা সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে ওই কিশোরীর সঙ্গে আনোয়ার হোসেনের প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত ১১ জুন বিকেলে স্কুল থেকে ফেরার পথে ওই কিশোরীকে ভুল বুঝিয়ে অটোরিক্সায় করে রাজধানীর একটি এলাকায় নিয়ে যান আনোয়ার হোসেন। পরে তাকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা এলাকার এক আত্মীয়ের বাড়িতে রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিবার ধর্ষণ করে ওই যুবক।

এদিকে গত ২৪ জুন ভুক্তভোগীর মা গৌরীপুর থানায় মামলার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত যুবককে আটক করে।

গৌরীপুর থানার অফিসার উপপরিদর্শক খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। উদ্ধারকৃত কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রেমের টানে ভাগনিকে নিয়ে মামা উধাও!

প্রকাশিত সময় : ০৭:০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২