মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর উদ্যোগে রাজশাহী মেডিকেল কলেজ গেইটে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের লাঞ্চিত করার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (২৯ জুন) দুপুর ১ টায় শ্রীমঙ্গল শহরের চৌমুহনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে উপজেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)র সভাপতি দেবব্রত দত্ত হাবুল`র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক কবিরুল আলম, এরিস্টোফার্মার নিপু রায়,এসিআই ফার্মার মানবেন্দু রায় (শিশির) এসকেএফ এর এরিয়া ম্যানেজার মোঃ আখতারুজ্জামান , বেক্সিমকো ফার্মার মোহাম্মদ সিরাজ, রেনেটা লিমিটেড এর ইকবাল হোসেন। এছাড়া বিক্ষোভ সমাবেশে ফারিয়ার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার 

























