রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একদিনে ৩৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ১২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুন) গত ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৩ জন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে সারাদেশে নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হননি।

বর্তমানে সারাদেশে সর্বমোট ১২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১২২ জন ও ঢাকার বাইরে সারাদেশে ৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বর্তমানে এক হাজার ৮৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬০ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর এক রোগী মারা গেছেন।

গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ২৮ হাজার ২৬৫ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

একদিনে ৩৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

প্রকাশিত সময় : ০৬:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২