রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শারীরিক নির্যাতনের অভিযোগে ‘মানহানি’, ক্ষতিপূরণ দাবি রোনাল্ডোর

বিরাট অংকের ক্ষতিপূরণ দাবি করলেন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার আইনজীবীকে নির্দেশ দিয়েছেন ফুটবলের এ রাজপুত্র।

এর আগে রোনাল্ডোর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন এক মহিলা। সেই অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তারকা ফুটবলার। এ বার সেই মহিলার আইনজীবীর কাছে প্রায় ৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করলেন রোনাল্ডো।

রোনাল্ডোর আইনজীবী পিটার ক্রিশ্চিয়ানসেন ইতিমধ্যেই সেই মহিলার আইনজীবী লেজলি মার্ক স্টোভালকে আদালতের চিঠি পাঠিয়েছেন। স্টোভাল এখনও পর্যন্ত কোনো উত্তর না দিলেও ৮ জুলাইয়ের মধ্যে তাকে উত্তর দিতে হবে।

রোনাল্ডোর বিরুদ্ধে এই মামলায় ওই মহিলার অভিযোগ ছিল, ২০০৯ সালে আমেরিকার লাস ভেগাসের একটি হোটেলের ঘরে রোনাল্ডো তাকে শারীরিক নির্যাতন করেছিলেন।

১৩ বছর আগের সেই ঘটনা নিয়ে ওঠা অভিযোগ খারিজ করে দেয় লাস ভেগাসের আদালত। শুধু তাই নয়, ৪২ পাতার রায়ে বিচারপতি জেনিফার ডরসি তীব্র ভর্ৎসনা করেছেন অভিযোগকারী মহিলার আইনজীবীদের। আদালতের বক্তব্য, অভিযোগকারীর আইনজীবীরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শারীরিক নির্যাতনের অভিযোগে ‘মানহানি’, ক্ষতিপূরণ দাবি রোনাল্ডোর

প্রকাশিত সময় : ০৬:৫৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২