মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষক হত্যা-নির্যাতনের প্রতিবাদে ও শাস্তির দাবিতে মানববন্ধন

সাম্প্রদায়িক রুখো মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ো এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষক হত্যা-নির্যাতনের প্রতিবাদে ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা ও মহানগর।আজ বিকাল ৫ঃ৩০ মিনিটে সাহেব বাজার জিরো পয়েন্ট এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান এর সভাপতিত্বে এবং মহানগর নির্বাহী সদস্য তামিম শিরাজীর সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ৮০’র দশকের ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।বক্তব্য রাখেন মহানগর নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডঃসুজিত সরকার,জেলা নির্মূল কমিটির সহ সভাপতি এডঃ জোছনা আরা,বোয়ালিয়া থানার সভাপতি রনি সরকার।সংহতি জানিয়ে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সদস্য সচিব মীর ইসতিয়াক লেমন,মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি আব্দুল লতিফ চঞ্চল,মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার,কবিকুঞ্জের বাচিক শিল্পী মজিদা বিথী প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন – পদ্মাসেতুর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে দেশ যখন স্ব গৌরবে এগিয়ে চলেছে ঠিক সে সময় দেশের অর্জনকে কলুষিত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে।সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে শিক্ষক দের টার্গেট করা হচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে।অসকল ঘটনা চরম নিন্দনীয় এবং দ্রুত এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে।জাতি তৈরির কারিগর শিক্ষক সমাজের উপর নির্যাতন মেনে নেওয়া হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিক্ষক হত্যা-নির্যাতনের প্রতিবাদে ও শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত সময় : ১০:০০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২