মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অভাবের তাড়নায় কৃষকের আত্মহত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভাব-অনটনের তাড়নায় হেলাল উদ্দিন (৩৮) নামে এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হেলাল ওই এলাকার নতুন বাড়ির মৃত ফজল হকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. বাহার উদ্দিন বলেন, হেলাল প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিলেন। আগে তার গরু-মহিষ ছিল। কিন্তু নদী ভাঙনের কবলে পড়ে সব শেষ। নতুন বাড়ি করলেও সংসারে অভাব-অনটন লেগেই থাকতো। মাঝে মধ্যে না খেয়েও দিন কাটিয়েছেন। ব্যক্তি হিসেবে তিনি অন্যরকম ছিলেন। ধার দেনা করতে অপছন্দ করতেন।

তিনি জানান, কৃষক হেলালের স্ত্রী দুই শিশু সন্তান নিয়ে বাপের বাড়িতে যায়। ঘরে একাই ছিলেন হেলাল। রাতে কোনো একসময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন প্রতিবেশীরা।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অভাবের তাড়নায় কৃষকের আত্মহত্যা

প্রকাশিত সময় : ১১:২৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২