শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে দুই দফা মৃদু ভূ-কম্পন অনুভূত

পঞ্চগড়ে দুই দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১ জুলাই) দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় এ ভূ-কম্পন অনুভূত হয়।

শুক্রবার রাত ১২টা ৩১ মিনিটে প্রথম দফা ও রাত তিনটা ২৩ মিনিট দ্বিতীয় দফায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। এ সময় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে দিয়ে সবাইকে অবহিত করেছেন। যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এই কম্পনের মাত্রা খুবই কম ছিল। অল্প সময় স্থায়ী হওয়ায় ক্ষয়ক্ষতির কোনো খবর আসেনি।এদিকে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল বাংলাদেশ থেকে ৬১ কিলোমিটার দুরের দেশ ভূটানের রাজধানী থিম্পু থেকে ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। প্রথম ভূমিকম্পে রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল চার দশমিক সাত এবং দ্বিতীয় ভূমিকম্পে রিখটার স্কেলে কম্পণের তীব্রতা ছিল চার দশমিক তিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পঞ্চগড়ে দুই দফা মৃদু ভূ-কম্পন অনুভূত

প্রকাশিত সময় : ১০:১৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২