সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র হজ পালন করছেন মুশফিক

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। এর আগে মুশফিক ওমরাহ করেছিলেন। এবারই প্রথম হজ পালন করবেন এই ক্রিকেটার। শনিবার (২ জুলাই) রাতে ফেসবুকে ছবি পোস্ট করেন। ছবিতে কাবা শরিফের সামনে ইহরাম বাধা অবস্থায় তাকে দেখা গেছে। সবার থেকে দোয়া চেয়েছেন মুশফিক। পহেলা জুলাই শুক্রবার সৌদি আরবের উদ্দেশ‌্যে ঢাকা ছাড়েন মুশফিক।

পবিত্র হজ পালনের জন্য দুই বছর আগে থেকেই চেষ্টা করছিলেন তিনি। কিন্তু করোনাভাইরাসের কারণে যেতে পারেননি গত দুই বছর। এবার করোনার বিধিনিষেধে শিথিলতা আসার পর পবিত্র হজ পালনের সুযোগ পেলেন এ নির্ভরযোগ্য ব্যাটার। এবার হজ পালন করার কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি দারুণ ফর্মে থাকা এই ব্যাটসম্যান। সাদা পোশাকে তার অভাব অনুভব করেছে গোটা দল। ইনিংসের মধ্যভাগে বাংলাদেশের ব্যাটিংয়ের স্তম্ভ তিনি। তার জায়গায় দুই ম্যাচের টেস্ট সিরিজে যারাই খেলেছেন ভালো পারফর্ম করতে পারেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পবিত্র হজ পালন করছেন মুশফিক

প্রকাশিত সময় : ০৩:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২