মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উন্মত্ত প্রেমিকের হাতে কলেজছাত্রী খুন, বাবা গুরুতর আহত

শেরপুরের নকলায় সোহাগী আক্তার নামের এক কলেজ ছাত্রীকে খুনের ঘটনায় আরিফুল ইসলাম (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ জুলাই) ভোর রাত ৫টার দিকে উপজেলার কায়দা এলাকায় ঘটনাটি ঘটে। সোহাগী কায়দা এলাকার শহিদুল ইসলামের মেয়ে ও স্থানীয় সরকারি হাজী জালমামুদ কলেজের এইচএসসি শিক্ষার্থী ।

ঘাতক আরিফুল ইসলাম নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুরপুর ইউনিয়নের পূর্ব সিয়ারচর লালখা গ্রামের আলী হোসেনের পুত্র।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গেল রমজানের সময় থেকে মোবাইল ফোনের মাধ্যমে আরিফুল ইসলামের সঙ্গে সোহাগী আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের টানে নারায়ণগঞ্জ থেকে আজ সোমবার রাতে নকলার কায়দা এলাকায় সোহাগী আক্তারের বাড়ির পাকের ঘরে রাত্রীযাপন করে আরিফুল।

ভোরে সোহাগীর বাবা শহিদুল ইসলাম ঘরের দরজা খুলে বাইরে বের হলে আরিফুল ছুরি দিয়ে তাকে এলোপাথাড়িভাবে আঘাত করা শুরু করলে ডাকচিৎকার শুনে সোহাগী এসে বাধা দেয়। পরে সোহাগীকেও আরিফ এলোপাথারীভাবে ছুরি দিয়ে আঘাত করে।

চিৎকার শুনে স্থানীয়রা আহত বাবা-মেয়েকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগীকে মৃত ঘোষণা করেন এবং বাবা শহীদুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় ঘাতক আরিফুলকে আটক করা হয়েছে।

সোহাগীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।ভোরের কাগজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

উন্মত্ত প্রেমিকের হাতে কলেজছাত্রী খুন, বাবা গুরুতর আহত

প্রকাশিত সময় : ০৫:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২