মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১০ টাকার জন্য মেয়েকে খুন!

১০ টাকা চাওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে মহনা নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ‘পাটার শিল’ দিয়ে খুন করেছেন মা বেদেনা বেগম। মা বেদেনাকে আটক করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের কুটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, কুটুরিয়া গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ আলীর এক মেয়ে এক ছেলের মধ্যে বড় মোছা. মহনা। বাড়ির পাশে চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল মহনা। বাবা সৌদিতে থাকায় মহনা প্রায়ই টাকা চেয়ে বায়না ধরে মা বেদেনা বেগমের কাছে। অনেক সময় মা রাগে ক্ষোভের মধ্য দিয়েও মেয়েকে খুশি করতে টাকা দিয়ে দিত।

রোববার সকালে একইভাবে মায়ের কাছ থেকে ১০ টাকা চেয়ে নেয় মহনা। এরপর ফের ১০ টাকা চেয়ে মার পিছে পিছে ঘুরতে থাকে। এতে মা বেদেনা বেগম মেয়ের ওপর প্রচণ্ড রাগ হয়। একপর্যায় বসত ঘরে থাকা ‘পাটার শিল’ দিয়ে মেয়ে মহনার মাথায় আঘাত করে মা। এতে মহনা মাটিতে পড়ে জ্ঞান হারায়। পরে মহনাকে প্রতিবেশীরা সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মহনার দাদা আবুল কাশেম বলেন, তার পুত্রবধূ বেদেনা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছে। সে মাঝে মধ্যেই ভালো, আবার হঠাৎ অস্বাভাবিক হয়ে আত্মহত্যাও করতে যায়। তার মাথায় অস্বাভাবিকতার ফলে মা বেদেনার হাতে ‘পাটার শিলের’ আঘাতে মেয়ে মহনার মৃত্যু হয়েছে বলে ধারণা করেন তিনি 

সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, মেয়েটির লাশ উদ্ধার করা হয়েছে। তার মাকে আটক করা হয়েছে।

সূত্র: যুগান্তর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১০ টাকার জন্য মেয়েকে খুন!

প্রকাশিত সময় : ০৯:৩৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২