রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একদিনে ৪ মৃত্যু, শনাক্ত ১৭২৮

করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে গত এক দিনে চারজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে; শনাক্ত হয়েছে ১ হাজার ৭২৮ জন নতুন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার ১০ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৭২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন প্রায় ১২ হাজার নমুনা পরীক্ষা করে ১ হাজার ৯৯৮ জন রোগী শনাক্ত হয়েছিল।

বুধবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে ১৬ দশমিক ৮৯ শতাংশ হয়েছে; মঙ্গলবার তা ১৬ দশমিক ৭৪ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮৪ হাজার ৭০০ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ১৮৫ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

গত ২৪ ঘণ্টায় ৫২৬ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯ হাজার ৭৯৯ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

একদিনে ৪ মৃত্যু, শনাক্ত ১৭২৮

প্রকাশিত সময় : ০৬:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২