সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ানডেতেও বৃষ্টির হানা, বিলম্বে টস

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের পিছু ছাড়ছে না বৃষ্টি। টি-টুয়েন্টি সিরিজের পর এবার ওয়ানডের শুরুতেও প্রকৃতির বাধায় শুরু করা যাচ্ছে না খেলা। পিছিয়ে গেছে প্রথম ওয়ানডের টস।

গায়ানার জর্জটাউনে প্রভিডেন্স পার্কে রবিবার (১০ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরুর কথা তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সেই অনুযায়ী টস হওয়ার কথা ছিল সন্ধ্যা সাতটায়।

কিন্তু সারা রাত ধরে হওয়া বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। এখন বৃষ্টি নেই। তবে আগের বৃষ্টির কারণে মাঠ পুরোপুরি খেলার উপযুক্ত নয়। তাই ৭টা বাজে টস হয়নি।

মাঠের সবশেষ অবস্থা দেখার জন্য বাংলাদেশ সময় ৭টায়ই পিচ ও আউটফিল্ড পরিদর্শনে নেমেছেন আম্পায়াররা। তাদের রিপোর্টের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে টসের নতুন সময়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ওয়ানডেতেও বৃষ্টির হানা, বিলম্বে টস

প্রকাশিত সময় : ০৯:৩৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২