শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঝরঝরে জর্দা সেমাই

ঈদের দিন সেমাই না খেলে কি চলে! এদিন বাহারি সব সেমাইয়ের পদ তৈরি করেন সবাই, কেউবা নবাবি সেমাই, দুধ সেমাই আবার কেউ শাহি সেমাই। এসবের মধ্যে জর্দা সেমাইও কিন্তু সবার পছন্দের।

তবে এই সেমাই রাঁধতে গিয়ে গৃহিণীরা বেশ মুশকিলে পড়েন। কারণ একেবারে ঝরঝরে জর্দা সেমাই রান্না করতে গেলে কিছুটা সতর্ক থাকতে হয়। আবার সব উপকরণের পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি।

এ কারণে অনেকেই জর্দা সেমাই রাঁধতে গিয়ে বেশি নরম করে ফেলেন। তারা চাইলে এই রেসিপি অনুসরণ করে খুব সহজেই ঝরঝরে জর্দা সেমাই তৈরি করতে পারবেন। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. সেমাই ১ প্যাকেট
২. চিনি দেড় কাপ
৩. পানি পরিমাণতো
৪. ঘি আধা কাপ
৫. তেজপাতা ২টি
৬. এলাচ ২/৩টি
৭. কিশমিশ আধা কাপ
৮. কোড়ানো নারকেল ১কাপ
৯. লবণ এক চিমটি
১০. দারুচিনি ছোট ২ টুকরো ও
১১. বাদাম কুচি পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে চুলায় প্যান বসিয়ে ঘি গরম করে এলাচ, দারুচিনি ও তেজপাতার সঙ্গে সেমাই ভেজে নিন। তারপর এতে ফুটানো সামান্য গরম পানি মিশিয়ে নেড়ে দিন। চুলার আঁচ একদমই হালকা রাখতে হবে।

তারপর পানি শুকিয়ে আসলে চিনি ও নারকেল কোড়া দিয়ে বারবার নাড়তে হবে। প্রয়োজনে আরও একটু পানি মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। সেমাইয়ের পানি শুকিয়ে গেলে নামিয়ে ঠান্ডা না হওয়া পর্যন্ত কয়েকবার নাড়ুন।

তাহলে সেমাই শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। ঠান্ডা হলে সার্ভিং ডিশে সেমাই নিয়ে উপরে নারকেল, কিশমিশ ও বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন ঝরঝরে জর্দা সেমাই।

সুত্রঃ জাগো নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঝরঝরে জর্দা সেমাই

প্রকাশিত সময় : ০৪:৪০:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২