রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩২৪

বাংলাদেশে করোনাভাইরাসে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২২৩ জনে।

দেশে ১৩ জুলাই সকাল ৮টা থেকে ১৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৩২৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪৭ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ১৯ হাজার ১৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১১ দশমিক ৮৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ২৮ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩২৪

প্রকাশিত সময় : ১১:৩০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২