রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে গাড়ি চাপায় নিহত ২

সিরাজগঞ্জের তাড়াশে গাড়ি চাপায় দাঁড়িয়ে থাকা পিকআপের চালকসহ ২ জন নিহত হয়েছেন। সংশ্লিষ্ট থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (১৫ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকার বড়বিল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর জেলার গুরুদাসপুর থানার দত্তকানাই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে কিরণ মৃধা (২৮) ও সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনীর মৃত দুলু শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৪৭)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, ভোররাতে মহিষলুটি এলাকায় পিকআপ চালক কিরণ মৃধা মাছের আড়তে আসার পথে তার পিকআপটি বিকল হয়ে যায়। পরে গাড়ি মেরামতের জন্য জাহাঙ্গীর আলমকে ডেকে নেন। দুজনে মিলে মহাসড়কের পাশে গাড়ি মেরামত করছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের দুজনকে চাপা দেয়।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিরাজগঞ্জে গাড়ি চাপায় নিহত ২

প্রকাশিত সময় : ০৫:৩৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২