রাজশাহীতে ট্রেনের টিকিট একটি প্রভাবশালী কালোবাজারি চক্রের হাতে জিম্মি।দীর্ঘদিন যাবত এরা সিন্ডিকেটের মাধ্যমে কালোবাজারি করে টিকিট বিক্রি আসছিল।
গতকাল শুক্রবার রাত্রি ১১ টার সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একটি টহল টিম ব্লাকে টিকিট বিক্রয়ের সময় রাজশাহী-ঢাকার ০২ টি টিকেটসহ একজনকে হাতেনাতে আটক করে।
আটককৃত ব্যক্তির নাম মোঃ জাহাঙ্গীর আলম (৪৫) সে রাজশাহী মহানগরীর শিরোইল কলোনী এক নম্বর গলির বাসিন্দা।
ঈদের কারণে ট্রেনের টিকিট সোনার হরিন হয়ে দাঁড়িয়েছে রাজশাহীতে।প্রকৃত মূল্যের চেয়ে দুই তিনগুন বেশী দামে কালোবাজারে টিকেট মিললেও অফলাইন এবং অনলাইনে কোন টিকিট পাওয়া যাচ্ছে না।
ভুক্তভুগীরা জানান সব সময় টিকিট কাউন্টারের সামনে সংঘবদ্ধ টিকিট কলোবাজারীরা ঘোরাঘুরি করে।
ট্রেনের সাধারণ যাত্রীরা জানান,স্টেশনের দোকানদার,রেল কর্তৃপক্ষের কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগীতায় এ চক্রটি গড়ে উঠেছে। তারা দীর্ঘদিন অধিক মূল্য টিকিট বিক্রি করে আসছিল।
শোভন শ্রেণির প্রতিটি টিকিট ১ হাজার থেকে দের হাজার টাকায় আর তাপানুকুল শ্রেণীর টিকিট ২ হাজার থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে।
এবিষয়ে রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মামলা রুজু করা হয়েছে এবং তাকে কোর্টে প্রেরণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক: 

























