মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাহবাগে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু 

রাজধানীর শাহবাগে সোনারগাঁও হোটেলের সামনে বাসের ধাক্কায় ইব্রাহিম বিশ্বাস (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন বলেন, ভোরে ওই যুবক রিকশা করে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। সোনারগাঁও হোটেলের সামনে পৌঁছালে একটি বাস পেছন থেকে রিকশাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। পরে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ইব্রাহিমের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার বিশ্বাস বাড়ি গ্রামে। তার বাবার নাম সান্টু বিশ্বাস। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শাহবাগে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু 

প্রকাশিত সময় : ১১:৫৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২