সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভেনেজুয়েলাকে উড়িয়ে সেমিফাইনালের পথে ব্রাজিল

ভেনেজুয়েলাকে উড়িয়ে সেমিফাইনালের পথে চলে এসেছে ব্রাজিল। সোমবার রাতে কোপা আমেরিকায় ব্রাজিলের মেয়েরা ০-৪ গোলে ভেনেজুয়েলাকে হারিয়েছে। ব্রাজিলের আগে তাদের হারিয়েছিল আর্জেন্টিনা এবং উরুগুয়ে।

ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের জয়ের ফলে আর্জেন্টিনারও বেশ উপকার হয়েছে। ই ম্যাচের আগে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে থাকা ভেনেজুয়েলা এই বিশাল হারের ফলে নেমে গেছে তালিকার তিনে। আর তিনে থাকা আর্জেন্টিনা উঠে এসেছে দুইয়ে, ফলে সেমিফাইনাল খেলার সম্ভাবনা আরও বাড়ল ইয়ামিলা রদ্রিগেজদের। খবর ইএসপিএনের।

ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছিল ৪-০ গোলে। এরপর উরুগুয়েকে ৩-০ গোলে হারান দেবিনহারা। নিজেদের প্রথম দুই ম্যাচে জয় ছিল ভেনেজুয়েলারও। উরুগুয়ে আর পেরুর বিপক্ষে যথাক্রমে ১-০ আর ২-০ গোলে জয় পেয়েছিল দলটি।ভোরের কাগজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভেনেজুয়েলাকে উড়িয়ে সেমিফাইনালের পথে ব্রাজিল

প্রকাশিত সময় : ১০:৩৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২