সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোপা আমেরিকা: অপ্রতিরোধ্য ব্রাজিল

আর্জেন্টিনাকে ৪-০ গোলে উড়িয়ে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। পরের দুই ম্যাচে উরুগুয়েকে ৩-০ এবং ভেনেজুয়েলাকে ৪-০ গোলে হারায় তারা। চলতি কোপা আমেরিকায় অপ্রতিরোধ্য ব্রাজিল নারী ফুটবল দল। গ্রুপপর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষেও তারা তুলে নিয়েছে বড় জয়। কলম্বিয়ার পাসকুয়েল গুরেইরো স্টেডিয়ামে পেরুকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। এবার পেরুকে ছয় গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো সেলেকাওরা।

ম্যাচের প্রথম মিনিটেই গোল করেন দশ নম্বর জার্সির মারিও এডুয়ার্ডা ফ্রান্সেলিনো দা সিলভা। যাকে দুদা নামে ডাকা হয় বেশি। পরে প্রথমার্ধে স্কোরশিটে নাম তোলেন দুদা সাম্পাইও, গিস ফেরেইরা এবং আদালিমা দস সান্তোস।

দ্বিতীয়ার্ধে ফিরে আর বেশি গোল করতে পারেনি ব্রাজিল। ম্যাচের ৪৮ মিনিটে ফে পালেরমো এবং ৫০ মিনিটে আদ্রিয়ানা লাল দা সিলভার গোলে হাফ ডজন পূরণ করে তারা। শেষ ৪০ মিনিটে হয়নি আর কোনো গোল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কোপা আমেরিকা: অপ্রতিরোধ্য ব্রাজিল

প্রকাশিত সময় : ১১:২৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২