রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৫ জন

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩৫ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শুক্রবার (২২ জুলাই) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ নিয়ে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ২৭৬ জন ভর্তি রয়েছে, যাদের অধিকাংশই ঢাকার বাসিন্দা। এ বছরে শুধু ঢাকাতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর বাহিরে বিভিন্ন হাসপাতালে ১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২১৫ জন ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন সর্বমোট ৬১ জন রোগী। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২২ জুলাই) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন দুই হাজার ১৪ জন। এর মধ্যে ঢাকায় এক হাজার ৭১৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সর্বমোট রোগী ভর্তি হয়েছে ২৯৯ জন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, এ বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে এক হাজার ৭৩৩ জন। ঢাকায় সর্বমোট ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৯৮ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী আছেন ২৩৫ জন। এর আগে ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করে। সেই বছর এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ১৪৮ জন। করোনা মাহামারির মধ্যে ২০২০ সালে ডেঙ্গু তেমন প্রভাব ফেলতে পারেনি। তবে ২০২১ সালের মাঝামাঝি সময়ে কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে ডেঙ্গু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৫ জন

প্রকাশিত সময় : ০৬:৫৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২