বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চবিতে যৌন হয়রানি: মূল হোতাসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যৌন হয়রানির ঘটনায় মূল হোতা আজিমসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে তাদের চট্টগ্রামের রাউজান এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীটি।

আজিম হোসেন চবির ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বাকি তিনজন বহিরাগত বলে নিশ্চিত করেছেন র‌্যাব ৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ভুক্তভোগী শিক্ষার্থী ও সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তারা।

ছাত্রী হেনস্তার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ও চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী।

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তার ঘটনায় জড়িত আসামিদের ধরতে শুক্রবার রাত একটা থেকে দুইটা পর্যন্ত শাহ আমানত হলে অভিযান চালানো হয়। এ অভিযানে অংশ নিয়েছিলেন ৮০ জনের মতো পুলিশ সদস্য।

গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় এক শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করে পাঁচ যুবক। ওই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গাছে বেঁধে বিবস্ত্র করে মুঠোফোনে ভিডিও ধারণেরও অভিযোগ পাওয়া যায়। এ সময় তার সঙ্গে থাকা এক বন্ধু প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। এর পরদিন প্রক্টরের কার্যালয়ে মেয়েটি অভিযোগ জানাতে গেলে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বাধা দেন বলে অভিযোগ পাওয়া যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

চবিতে যৌন হয়রানি: মূল হোতাসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত সময় : ১১:৩৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২