শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামেক হাসপাতালে  করোনা উপসর্গ নিয়ে ৩জনের মৃত্যু 

করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনজন মারা গেছেন। শুক্রবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে শনিবার (২৩ জুলাই) ভোর রাত সাড়ে ৪টার মধ্যে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

এদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। করোনার উপসর্গ ছাড়াও নানান রোগে ভুগছিলেন তারা।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে একজন নারী এবং দুজন পুরুষ মারা গেছেন।

৫০ বছর বয়সী ওই নারী মারা গেছেন শনিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে। এর প্রায় ঘণ্টা দুয়েক আগে মারা গেছেন ৫২ বছর বয়সী একজন পুরুষ। এছাড়া শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মারা গেছেন ৬২ বছর বয়সী আরেক পুরুষ। এই তিনজনই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।

এদিকে ২৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ১৩ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি নেই। তিনজন মারা গেলেও আরও তিনজন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছেন।

বর্তমানে হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪ জন। ভর্তি অন্য তিনজন করোনা নেগেটিভ। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাননি কোনো রোগী।

এর আগে শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে ১৩টি নমুনা পরীক্ষায় একটিতে করোনা ধরা পড়েছে। করোনা শনাক্তের হার ৭ দশমিক ৬৯ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রামেক হাসপাতালে  করোনা উপসর্গ নিয়ে ৩জনের মৃত্যু 

প্রকাশিত সময় : ১০:১৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২