সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলালিংক-যমুনা ব্যাংকের কাছে ৬ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি সাকিবের

বেআইনিভাবে ব্র্যান্ড ইমেজ ও ছবি ব্যবহার করার অভিযোগে মোবাইল অপারেটর বাংলালিংক ও বেসরকারি যমুনা ব্যাংককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ব্রান্ড অ্যাম্বাসেডর চুক্তি ব্যবহার করায়
নোটিশে তার ইমেজ ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে দুই প্রতিষ্ঠানের কাছে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

রোববার (২৪ জুলাই) সাকিবের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার আশরাফুল হাদী রেজিস্ট্রি ডাকযোগে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে ৭ দিনের আলটিমেটাম দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে বাংলালিংক ও যমুনা ব্যাংকের এটিএম বুথসহ বিভিন্ন জায়গায় জাতীয় টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষর সম্বলিত ছবি প্রত্যাহার করতে হবে। না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের সঙ্গে ২০১৪ সালের ২১ জানুয়ারি চুক্তি হয় সাকিবের। ২০১৬ সালের ২০ জানুয়ারি এ চুক্তির মেয়াদ শেষ হয়। কিন্তু এরপরও প্রতিষ্ঠানটি সাকিবের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষর সম্বলিত ছবি ব্যবহার করায় এ নোটিশ দেওয়া হয়েছে।ভোরের কাগজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলালিংক-যমুনা ব্যাংকের কাছে ৬ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি সাকিবের

প্রকাশিত সময় : ০৫:০১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২