মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতা চাঁদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে নগর আ.লীগ

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর অশালীন বক্তব্যের প্রতিবাদ ও অবিলম্বে তাকে গ্রেফতারের দাবীতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

রাজশাহী সিটি কর্পোরেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী। বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে। সমাবেশ সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার।

সমাবেশে মো. ডাবলু সরকার বলেন, বিএনপি রাজপথের রাজনীতিতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর তারা বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সকলের বিরুদ্ধে কুৎসা রটনা করেছিলো। কিন্তু এরা সফল হয় নি। বারবার রাজপথের রাজনীতিতে ব্যর্থ হয়ে বিএনপি ক্ষমতা থাকাকালে ২০০৪ সালের ২১ আগস্ট দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা ও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ব্যর্থতার গ্লানি ঢাকতে তারা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ব্যক্তিগত ভাবে টার্গেট করেছে।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করলাম বিএনপি’র কেন্দ্রীয় নেতা সাবেক মেয়র মিজানুর রহমান মিনু প্রকাশ্যে জনসমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছিলো। রাজশাহীবাসীর তীব্র প্রতিবাদ ও রুদ্ররোষে জনসমুক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য হয়। এবার বিএনপি’র মূর্খ নেতা আবু সাঈদ চাঁদ মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যে কুরুচীপূর্ণ অশালীন বক্তব্য রেখেছেন তাতে করে এটাই প্রতিয়মান হয় যে চাঁদের মতো বিকৃত ও মূর্খ নেতারাই বিএনপি’র নেতৃত্বে আসীন। বিএনপি মূর্খদের দ্বারা পরিচালিত একটি দল যাকে কোন রাজনৈতিক দল বলা যায় না। আগামী ২৭ জুলাইয়ের মধ্যে আবু সাঈদ চাঁদ তার বক্তব্যের জন্য জাতির সামনে নিঃশর্ত ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনানুগ ও রাজপথে সমুচিত জবাব দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতা চাঁদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে নগর আ.লীগ

প্রকাশিত সময় : ১১:৩৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২