সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অসুস্থ বাবার জন্য দোয়া চাইলেন ক্রিকেটার রুবেল

জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বাবা অসুস্থ। সম্প্রতি ব্রেন স্ট্রোক করেছেন এই পেসারের বাবা। বাবার সুস্থতায় তিনি ভক্ত-সমর্থকদের কাছে দোয়া চাইলেন।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রুবেল। ছবিতে রুবেলের ছেলেও ছিল।

ছবি ক্যাপশনে রুবেল লিখেন, আসসালামু আলাইকুম। আমার বাবা ২১ থেকে ২২ দিন হলো তৃতীয়বারের মতো ব্রেন স্ট্রোক করেছে। আমার বাবা আমার জীবনের অনেক বড় কিছু সব কিছুর ঊর্ধ্বে । তার শারীরিক অবস্থা এখন এই একটু ভালো, আবার এই খারাপ হয়ে যায়। আপনাদের কাছে অনুরোধ করছি আমার বাবার জন্য একটু দোয়া করবেন। মহান আল্লাহ কখন কার দোয়া কবুল করে নেন আমরা জানি না তিনি তো সবকিছু দেখেন বুঝেন জানেন।‌ আল্লাহু মালিক।

৩২ বছর বয়সী রুবেল জাতীয় দলের হয়ে ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে তিনি যথাক্রমে ৩৬, ১২৯ ও ২৮টি উইকেট পেয়েছেন। সবশেষ এই ডানহাতি পেসার গত বছর আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অসুস্থ বাবার জন্য দোয়া চাইলেন ক্রিকেটার রুবেল

প্রকাশিত সময় : ০৪:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২