মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদের অশালীন বক্তব্যের প্রতিবাদে রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার বিকাল ৫টায় কুমারপাড়ার মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি।
আরও উপস্থিত ছিলেন, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতুসহ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগর ও এর অন্তর্গত সকল থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক: 
























