শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪ পৌরসভা ১৫ ইউনিয়নে ভোট শুরু

দেশের ১৫ ইউনিয়ন পরিষদ, চার পৌরসভা ও দুই উপজেলায় ভোট শুরু হয়েছে। এ ক্ষেত্রে দুটি নির্বাচনের ভোট গ্রহণ ব্যালট পেপারে এবং অন্যগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) করা হবে। আজ বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

মঙ্গলবার (২৬ জুলাই) ইসি নির্বাচন পরিচালনা শাখা জানিয়েছে, আজ চারটি পৌরসভায় সাধারণ নির্বাচন, তিনটি পৌরসভার তিনটি পদে উপনির্বাচন, ১৫টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন, ৩৫টি ইউনিয়ন পরিষদের ৩৬টি পদে উপনির্বাচন, ১৪টি ইউনিয়ন পরিষদের ১৬টি পদে পুনর্নির্বাচন এবং দুটি উপজেলার দুটি ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

যে চারটি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো জয়পুরহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল, ঢাকার দোহার ও জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা। যে ১৫টি ইউপিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেগুলো হলো ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের হোসেনগাঁও, বাচোঁর ও নন্দুয়ার; পাবনার সাঁথিয়ার করমজা; টাঙ্গাইল সদরের ছিলিমপুর, কাতুলী, মাহমুদনগর ও কাকুয়া; ফরিদপুরের মধুখালীর ডুমাইন, মেঘচামী ও আড়পাড়া; ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা (উত্তর); চাঁদপুরের মতলব দক্ষিণের খাদেরগাঁও এবং লক্ষ্মীপুরের রামগতির বড়খেরী ও চর আব্দুল্যাহ।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনী এলাকায় অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। নির্বাচনে আট শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৪ পৌরসভা ১৫ ইউনিয়নে ভোট শুরু

প্রকাশিত সময় : ০৯:৫৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২