বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহীম ২০২১ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন। তার স্বীকৃতি হিসেবে ক্যাপ বুঝে পেলেন তিনি। ক্যাপে লেখা রয়েছে আইসিসি ওডিআই টিম অব দ্য ইয়ার। মুশফিক ছাড়াও সেই বছরের একাদশে সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান।
আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) ক্যাপ বুঝে পান তিনি। পরে সেই ক্যাপ পরা ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) একটি পোস্ট করে লিখেন, আলহামদুলিল্লাহ। এর আগে ২০২১ সালে বাংলাদেশের হয়ে ৫০ ওভারের ক্রিকেট ৯টি ম্যাচে মাঠে নামেন মুশফিক। যেখানে এক সেঞ্চুরিতে ৫৮.১৪ গড়ে রান করেছেন ৪০৭। সেই একাদশে বাংলাদেশ থেকেই সর্বোচ্চ তিন ক্রিকেটারের জায়গা পেয়েছিলেন। যেখানে অধিনায়ক করা হয়েছিল পাকিস্তানের বাবর আজমকে। এছাড়া পাকিস্তান, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকে দুজন করে আছেন দলে।
২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দলে ছিলেন, পল স্টার্লিং, জান্নেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ফন ডার ডাসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুশমন্ত চামিরা

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























