শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের  উপ-নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লিটন বিজয়ী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন আহমেদ বিজয়ী হয়েছেন। তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে ১২ হাজার ৪৬৮ ভোট পেয়েছেন।   

বুধবার রাতে উপজেলা সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেসব বারই তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ১৩৮ ভোট।

অপর প্রার্থী পরিমল দাশ বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ২৫৩ ভোট। সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়। উপজেলার ৮০টি কেন্দ্র ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়। ৩১ হাজার ৮শত ৬৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।মোট ভোটার ২ লক্ষ ৩৭ হাজার ৫শত ৫৯ জন।

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা পদত্যাগ করায় গত বছরের ৯ সেপ্টেম্বর পদটি শুন্য হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের  উপ-নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লিটন বিজয়ী

প্রকাশিত সময় : ১২:১৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২