মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা আসছেন শিল্পা শেঠি 

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি শনিবার সন্ধ্যায় ঢাকায় আসছেন। রাত ৮টায় ‘ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এই অভিনেত্রী। 

এক্সপোর আয়োজকরা জানান, ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২ উপলক্ষ্যেই অভিনেত্রী শিল্পা শেঠি ঢাকায় আসছেন। রাজধানী একটি পাঁচতারকা হোটেলে এই এক্সপো অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজনে বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রীরা পুরো সময়জুড়েই উপস্থিত থাকবেন। এর আগে এক ভিডিও বার্তায় শিল্পা শেঠি ঢাকায় আসার খবর নিশ্চিত করে বলেছিলেন, ‘‘প্রধান অতিথি হয়ে আসছি ঢাকায়। আমি খুবই উৎসাহী হয়ে আছি এই সফরের জন্য। কারণ, ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত আছেন।’’

এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন শিল্পা। সে সময় একটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন এই বলিউড ডিভা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাকা আসছেন শিল্পা শেঠি 

প্রকাশিত সময় : ১১:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২