সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কবর থেকে কঙ্কাল চুরির খবরে এলাকায় চাঞ্চল্য

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক পীরডাঙ্গী কবরস্থানের প্রায় ২০টি পুরোনো কবর থেকে কঙ্কাল চুরি করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে ওই কঙ্কাল চুরি করে। আজ শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়

স্থানীয়রা জানায়, গতকাল রাতের পীরডাঙ্গী কবরস্থানের পুরোনো কবর থেকে কে বা কারা কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। যাওয়ার সময় তাদের পরনের কিছু কাপড় কবরস্থানে ফেলে গেছেন। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ১৭ থেকে ১৮টি কবরের মাটি খোঁড়া ও ঢাকা দেওয়া অবস্থায় দেখা গেছে। আসলে কী হয়েছে—এখন পর্যন্ত পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সূত্র: আমাদের সময়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

কবর থেকে কঙ্কাল চুরির খবরে এলাকায় চাঞ্চল্য

প্রকাশিত সময় : ১০:৪১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২