রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আরও তিন মৃত্যু, শনাক্ত ৩৬৫

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ২৯১১ জনে। একই সময়ে নতুন করে আরও ৩৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫ হাজার ২৫৭ জনে।

রবিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সবশেষ ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭২০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৩৮ শতাংশ।

এদিকে সবশেষ এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪২ হাজার ৪১০ জন।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় আরও তিন মৃত্যু, শনাক্ত ৩৬৫

প্রকাশিত সময় : ১০:৫২:১৯ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২