বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘুরে দাঁড়ানোর ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম ম্যাচের মতো সিরিজের দ্বিতীয় ম্যাচেও টস হেরেছে বাংলাদেশ। হারারেতে আজও শুরুতে ফিল্ডিংয়ে নামবে বাংলাদেশ। সিরিজ জিততে জিম্বাবুয়েকে আজকের ম্যাচ জিতলেই চলবে। তবে এই ম্যাচ বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর ও সিরিজ বাঁচানোর লড়াই।

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে টিকে থাকতে প্রথম ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। ওপেনিংয়ে মুনিম শাহরিয়ার প্রথম ম্যাচে ব্যর্থ হলেও আরও একবার তাকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে খরুচে বোলিং করে উইকেট শূন্য থাকা তাসকিনকে দলে নেওয়া হয়নি। তার বদলে একাদশে জায়গা পেয়েছেন পেসার হাসান মাহমুদ। দীর্ঘদিন পর যাকে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে। 

এছাড়া একাদশে রাখা হয়নি স্পিনার নাসুম আহমেদকেও। তার বদলে একাদশে ফিরেছেন শেখ মাহেদী হাসান। 

বাংলাদেশের একাদশ: মুনিম শাহরিয়ার, লিটন দাশ, আনামুল হক, নাজমুল শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান (অধিনায়ক/উইকেট রক্ষক), মোসাদ্দেক হোসেন, মাহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঘুরে দাঁড়ানোর ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত সময় : ০৫:২৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২