বাংলাদেশে করোনাভাইরাসে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩০০ জনে।
দেশে ৩ আগস্ট সকাল ৮টা থেকে ৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ২৭৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৬ হাজার ৬৪৬ জন।
বৃহস্পতিবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৭৪১ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৪৫ হাজার ৮২৯ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ১৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭২ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ৯৭ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























