মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত সিটি হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় শুরু

রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত সিটি হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর রানীনগর এলাকায় অবস্থিত সিটি হাসপাতালের স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিভাবে শুরু করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জজামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন স্বাস্থ্যসেবায় সারাদেশের মধ্যে উল্লেখ্যযোগ্য অবস্থানে রয়েছে। ইপিআই কার্যক্রম জাতীয়ভাবে পরপর ১০বার দেশসেরা হয়েছে। এই অর্জন ধরে রেখে সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরো বৃদ্ধি করতে চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। এ সময় ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, জোন কাউন্সিলর উম্মে সালমা, শিরিন আকতার, সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় হাসপাতালটিতে সাধারণ রোগীদের সেবা প্রদানের পাশাপাশি প্রজনন স্বাস্থ্যসেবা, শিশু ও কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা, চক্ষুসেবা, চর্মরোগীদের সেবা, পুষ্টি সেবা, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, ডেন্টাল, প্যাথলজিক্যাল ও এ্যাম্বুলেন্স সেবা এবং কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত সিটি হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় শুরু

প্রকাশিত সময় : ০৩:১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২